যাকাত ক্যালকুলেটর
যাকাত ইসলামের অন্যতম প্রধান স্তম্ভ। বছরান্তে নেসাব পরিমাণ সম্পদের মালিক হলে ২.৫% হারে যাকাত আদায় করা ফরজ। নিসাব বলতে সাধারণত ৮৫ গ্রাম (৭.৫ তোলা) সোনা বা ৫৯৫ গ্রাম (৫২.৫ তোলা) রূপা বা সমপরিমাণ নগদ অর্থ/সম্পদকে বোঝায়। নিচের ক্যালকুলেটর ব্যবহার করে আপনার যাকাত নির্ণয় করুন।
নোট: এই ক্যালকুলেটরটি হিসাবের সহায়তার জন্য তৈরি। জটিল ফিকহি বিষয়ে স্থানীয় আলেম বা মুফতির পরামর্শ নিন।
📌 যাকাত সম্পর্কিত সাধারণ জিজ্ঞাসা (FAQ)
১. যাকাত কার ওপর ফরজ?
কোনো মুসলিম যদি পূর্ণ এক হিজরি বছর নিসাব পরিমাণ (৮৫ গ্রাম সোনা/৫৯৫ গ্রাম রূপা বা সমপরিমাণ অর্থ) উদ্বৃত্ত সম্পদের মালিক থাকেন, তবে তাঁর ওপর যাকাত আদায় করা ফরজ।
২. নিসাবের ক্ষেত্রে সোনা নাকি রূপার হিসাব ধরা উচিত?
শুধু সোনা থাকলে সোনার নিসাব প্রযোজ্য। তবে নগদ টাকা, সোনা-রূপা ও ব্যবসার পণ্য মিশ্রিত থাকলে দরিদ্রদের সুবিধার কথা বিবেচনা করে রূপার নিসাব (৫৯৫ গ্রাম) ধরা অধিক উত্তম।
৩. ব্যবহারের অলংকারের ওপর কি যাকাত আসবে?
অধিকাংশ জুমহুর ফুকাহায়ে কেরামের মতে, নিসাব পরিমাণ সোনা বা রূপা থাকলে তা ব্যবহারের গহনা হলেও প্রতি বছর ২.৫% হারে যাকাত দিতে হবে।
৪. নিকটাত্মীয়দের কি যাকাত দেওয়া যাবে?
মা-বাবা, সন্তান-সন্তানাদি ও স্বামী/স্ত্রী ব্যতীত অন্য কোনো দরিদ্র আত্মীয়কে (যেমন: ভাই, বোন, মামা, খালা) যাকাত দেওয়া যাবে এবং এতে দ্বিগুণ সওয়াব মেলে।